বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের নিজ বাসা থেকে রওনা দিয়ে সন্ধ্যা ৭টার দিকে তিনি ডা. শফিকুর রহমানের বাসভবনে পৌঁছান।
রাজনৈতিক সূত্রগুলো জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে।
এদিকে, তারেক রহমানের সফরসূচি অনুযায়ী রাত ৮টার দিকে তিনি নাহিদ ইসলাম–এর বাসায় যাওয়ার কথা রয়েছে বলেও জানা গেছে।
এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই এখনো বক্তব্য দেয়নি।